ঢাকার মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রান করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। জবাবে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিইউবিটি। ২ উইকেট নেওয়ার পর ২৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের জেম।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ১২ ম্যাচের ফলের ওপর ভিত্তি করে হবে সুপার এইট। সুপার এইটের সেরা চার দল ১৮ ফেব্রুয়ারি খেলবে সেমিফাইনালে। ফাইনাল ২০ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন হলে পুরস্কার ৫০ হাজার আর রানার্স-আপ হলে ৩০ হাজার টাকা।