উদ্বোধনী ম্যাচে জগদল উচ্চবিদ্যালয় দল প্রথমে ব্যাট করে ৩৪.২ ওভারে ৯১ রান করে। ময়দানদীঘি বিএল উচ্চ বিদ্যালয় দল ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার পঞ্চগড়ের শরিফুলের উদাহরণ টেনে বলেন, শরিফুল আমাদের পঞ্চগড়ের গর্ব। এভাবে খেলোয়াড়েরা আমাদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরছেন। এই তরুণেরাই একদিন সবকিছু বদলে দেবে।