এছাড়া টেস্টে ৭জন করে স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলার নীতিতে ফিরে গেছেন প্রোটিয়া নির্বাচকরা।সদ্য সমাপ্ত ভারত সফরে ব্যাটসম্যানদের ফর্মহীনতার কথা মাথায় রেখে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভারত সফরে কোনও ইনিংসেই ২১৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি প্রোটিয়ারা।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলতে দুই টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যাতে স্পেশালিস্ট উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সফরে দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তবে তাকে ওয়ার্ম আপ ম্যাচের জন্য 'এ' দলে রাখা হয়েছে।
চলতি মাসের ২৬ তারিখ থেকে ডারবানে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এছাড়া দেশ দুটির মধ্যে ৫টি একদিনের ম্যাচের সিরিজ ও ২টি টি-টোয়েন্টি ম্যাচও হবে।
প্রোটিয়া টেস্ট স্কোয়াড: হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কাইল অ্যাবোট, টেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, মরনে মরকেল, ডেন পিয়েডত, কাগিসো রাবাদা, লিলি রুশো, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জিল।
/এমআর/