বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে ক্যারিয়ারের ৯৮তম টেস্ট খেলছেন ম্যাককালাম। শ্রীলঙ্কা দলের বিপক্ষে আরও দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। কোনও অঘটন না ঘটলে দুটি টেস্টে খেলবেন ম্যাককালাম। তাহলে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা ১০০টি টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়বেন কিউই এই ক্রিকেটার।
ভিলিয়ার্সেরও এ রেকর্ড গড়ার সুযোগ ছিল। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল মারকুটে এ ব্যাটসম্যানের। কিন্তু সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিজ থেকেই ছুটি নিয়েছিলেন ভিলিয়ার্স।
ম্যাককালাম ও ভিলিয়ার্স দুজনই টানা ৯৮ টেস্ট খেলেছেন। দুজনেরই অভিষেক ২০০৪ সালে।
এ দুজনের আগে অভিষেকের পর টানা ৯৬ টেস্ট খেলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। এ ছাড়া অভিষেকের পর ভারতের রাহুল দ্রাবিড় ৯৪, শচীন টেন্ডুলকার ৮৪, মাইক হাসি ৭৯ টেস্ট খেলেছেন।
/এমআর/