৪৭তম জন্মদিন উদযাপন করবেন না তিনি। বিশেষ দিনটি উদযাপন না করে টেন্ডুলকার সম্মান জানাতে চান কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করে যাওয়া সব স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক এই ব্যাটসম্যানের কাছের একজন নিশ্চিত করেছেন বিষয়টি, ‘শচীন সিদ্ধান্ত নিয়েছেন এই বছর (জন্মদিন) উদযাপন করবেন না। তার কাছে মনে হয়েছে, এর মাধ্যমে শ্রদ্ধা জানানো যাবে সব চিকিৎসক, নার্স, প্যারা-মেডিকস, পুলিশ, প্রতিরক্ষা কর্মীরা- যারা সামনে থেকে কাজ করছেন।’
করোনাভাইরাসে লকডাউন ভারত। নিম্ন আয়ের মানুষেরা ঘরে থাকায় কষ্টে জীবনযাপন করছেন। তাদের জন্য গঠিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন টেন্ডুলকার। আরও অনেক সেবামূলক কাজে জড়িত আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। এ প্রসঙ্গে ওই সূত্রটি জানিয়েছেন, ‘এই ধরনের বিষয়ে নাম প্রকাশ করে কিছু করায় মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।’