মুমিনুলের অসুস্থতার ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর ডায়রিয়া হয়েছে। তাই অনুশীলনে আসতে নিষেধ করেছি। সিরিয়াস কিছু নয়। ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছে। সুস্থ হলেই অনুশীলনে যোগ দেবে।’
কয়েক সপ্তাহ ধরে বিসিবির ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটাররা একক অনুশীলন করছেন। সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ। চলতি মাসের ২৩ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা মুমিনুলদের। সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর কলম্বোতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।