ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে দুই অসি ব্যাটসনম্যান বার্নস ও উসমানের সেঞ্চুরির মধ্য দিয়ে ওই ইতিহাস তৈরি করে অস্ট্রেলিয়া। সর্বাধিক টেস্ট সেঞ্চুরির তালিকার শীর্ষ দশে মাত্র দুজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান থাকলেও তিন ধরনের ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি সংখ্যায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা এগিয়ে। বক্সিং ডে টেস্টে বার্নস ও উসমানের সেঞ্চুরির মধ্য দিয়ে হাজারতম সেঞ্চুরি পূর্ণ করল অসিরা।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। সব ধরনের ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৯৬৪টি সেঞ্চুরি করেছেন। ৬৮৮ সেঞ্চুরি নিয়ে ভারত তৃতীয় এবং ৬২৯ সেঞ্চুরি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে চতুর্থ স্থানে। এছাড়া ৫০০ সেঞ্চুরির দেখা পেয়েছে পাকিস্তান (৫৪৩) ও দক্ষিণ আফ্রিকা (৫০১)।
/এমআর/