সোমবার হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কিউইদের হয়ে লঙ্কানদের ধসিয়ে দেন ম্যাট হ্যানরি ও মিচেল ম্যাক্লিনাঘান। হ্যানরি একাই নেন সর্বোচ্চ ৪ উইকেট। আর ৩টি নেন ম্যাক্লিনাঘান।
জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের কাঁদিয়েছেন গাপটিল। টম ল্যাথামের সঙ্গে অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে প্রায় সেঞ্চুরি তুলে নিচ্ছিলেন। মাত্র ৩০ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী এক ইনিংসে দলকে জয় পাইয়ে দেন তিনি।
তার ইনিংসে ছিল ৯টি চার ও ৮ ছক্কা। গাপটিলের ইনিংসে ছিল ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতকটিও। ১৭ বলে অর্ধশতক করেন গাপটিল।
এছাড়া ১৭ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার ল্যাথাম। নিউজিল্যান্ড জয় তুলে নেয় ৮.২ ওভারে। এই ম্যাচে গাপটিল ঝড়ে ওভার প্রতি ১৪.১৬ করে রান তোলে নিউজিল্যান্ড। যেটি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান রেট।
ম্যাচ সেরা হন গাপটিল।
/এফআইআর/