আইপিএল নিলামে নাম লিখিয়েছেন ৫ বাংলাদেশি

আগামী আসরের আইপিএলের জন্য ছোট করে হলেও হতে যাচ্ছে নিলাম। যেটি অনুষ্ঠিত হতে ১৮ ফেব্রুয়ারি। তার আগেই জানা গেলো সেই নিলামের জন্য কত জন নিবন্ধন করেছেন। মোট ১ হাজার ৯৭জন ক্রিকেটারের নিবন্ধন তালিকায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। তবে সংখ্যাটা খুবই কম- ৫জন!

সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার নিবন্ধিত ক্রিকেটারের সংখ্যা চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি নাম লিখিয়েছে ক্যারিবীয় অঞ্চল থেকে ৫৬জন! তার পর রয়েছে অস্ট্রেলিয়া -৪২জন।

এবারের নিলামটি ছোট হলেও বড় বড় তারকাদের ঠিকই সেখানে দেখা যাবে। বিশেষ করে স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চদের এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার ওপর সাকিব আল হাসানের মতো তারকাও রয়েছেন, যিনি নিষেধাজ্ঞার কারণে গত আসরে খেলতে পারেননি। ফলে নিলামে তাকে লুফে নিতে চাইবে বড় বড় ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, তিনটি দল তাকে নেওয়ার আগ্রহ দেখাতে পারে। এরা হলো- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস। অবশ্য নিলামে যেই ১১ জনকে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে। সাকিব তাদেরই একজন। তার ভিত্তিমূল্য- ২ কোটি রুপি।  

দেশ ভেদে আইপিএলে নিবন্ধিত ক্রিকেটার-

আফগানিস্তান- ৩০

অস্ট্রেলিয়া- ৪২

বাংলাদেশ-৫

ইংল্যান্ড-২১

আয়ারল্যান্ড-২

নেপাল-৮

নেদারল্যান্ডস-১

নিউজিল্যান্ড-২৯

স্কটল্যান্ড-৭

দক্ষিণ আফ্রিকা-৩৮

শ্রীলঙ্কা-৩১

সংযুক্ত আরব আমিরাত-৯

যুক্তরাষ্ট্র-২

ওয়েস্ট ইন্ডিজ-৫৬

জিম্বাবুয়ে-২