প্রতিরোধ গড়ার চেষ্টায় বনার-সিলভা

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে বেঁধে রাখার মিশনে নেমেছে বাংলাদেশসেই পরিকল্পনায় সকালের শুরুটাও হয়েছিল দারুণভাবেজোড়া আঘাতে আবু জায়েদ রাহী তুলে নেন দুই গুরুত্বপূর্ণ উইকেটসঙ্গী তাইজুলের উইকেট শিকারে দ্বিতীয় ইনিংসে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরাতার পরেও এনক্রুমাহ বনার (৩০) জশুয়া ডা সিলভার (২০) প্রতিরোধে লাঞ্চের আগেই তাদের লিড দাঁড়িয়েছে ২১১বনার ধীরসুস্থে খেললেও ডা সিলভা খেলছেন হাত খুলে। প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৯৮ রান।

এই সেশনে ২৭ ওভার খেলা হয়েছে। বাংলাদেশ ৩ উইকেট তুলে নিলেও স্কোরবোর্ডে জমা পড়ছে ৫৭ রান।   

চতুর্থ দিন সকালে পঞ্চম ওভারেই আঘাত হানেন পেসার আবু জায়েদ। জোমেল ওয়ারিকানকে এলবিডাব্লিউতে ফেরান এই পেসার। অবশ্য একই ওভারের শেষ বলে নতুন নামা কাইল মায়ার্সকেও ফেরানোর সুযোগ ছিল। জায়েদের বল তার ব্যাট ছুঁয়ে লিটস দাসের গ্লাভসে জমা পড়ে ঠিকই। কিন্তু আম্পায়ার বাংলাদেশের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নিলে মায়ার্স ঠিকই সাজঘরে ফিরতেন। তখন প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও রিভিউ না নেওয়ার হতাশায় পুড়তে হয়েছিল স্বাগতিকদের।

কয়েক ওভার পর অবশ্য সেই হতাশা মুছে ফেলেন জায়েদ নিজেই। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন ক্যারিবীয়দের প্রথম টেস্ট জয়ের নায়ক কাইল মায়ার্স। শুরুতে মায়ার্স রিভিউ নিলেও কাজ হয়নি। ৫ রান নিয়েই সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় ব্যাটসম্যানকে।   

মায়ার্সের বিদায়ের পর জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে তাদের আরও কোণঠাসা করে দেন তাইজুল। তার ঘূর্ণি বল ক্রিজের হালকা বাইরে এসে ড্রাইভ করার চেষ্টা করেছিলেন ব্ল্যাকউড। কিন্তু ব্যাটে-বলে হয়নি। ফলশ্রুতিতে ব্যাটসম্যান বাইরে এগিয়ে আসায় অসাধারণ দক্ষতায় লিটন দাস ভেঙে দিয়েছেন স্টাম্প। স্বাগতিকরা আউটের আবেদন করলে রিপ্লের পর অবশ্য দেখা গেছে লাইনের বাইরেই ছিল ব্ল্যাকউডের পা। স্টাম্পড হয়ে ক্যারিবীয় ব্যাটসম্যান ফিরেছেন ৯ রান করে। অবশ্য এক প্রান্ত আগলে খেলতে থাকেন বনার। ডা সিলভাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় রয়েছেন তিনি।