প্রথম দিনে কঠোর পরিশ্রম ক্রিকেটারদের

দুই সপ্তাহ বিশ্রাম শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনেই কঠোর পরিশ্রম করেছে ক্রিকেটারও। যদিও ব্যাট-বলের অনুশীলন হয়নি এদিন। স্কিল অনুশীলন শুরু হবে মঙ্গলবার।মাশরাফিদের অনুশীলন

রবিবার টি-টোয়েন্টি প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকায় এবং ইমরুল কায়েসের নাকের অপারেশনের কারণে উপস্থিত ছিলেন না।

তামিম ইকবাল সকালে মারিও ভিল্লাভারায়ানের কাছে রিপোর্ট করেছেন। কিন্তু ফিটনেস ক্যাম্পে যোগ দেননি তিনি। অনুমতি নিয়ে বাসায় ফিরে যান তিনি।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্রিকেটাররা কঠোর অনুশীলন করেছেন। শুরুতে রিপোর্টিং করে জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা। সেখানে শুরু হয় ফিটনেস টেস্ট। প্রায় ঘণ্টাব্যাপী চলে ফিটনেস পরীক্ষা। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিনিয়র-জুনিয়র দুই ভাগে ভাগ হয়ে চলে ফুটবল খেলা।অনুশীলনের ফাঁকে হালকা মেজাজে টাইগাররা

সোমবারও একই অনুশীলন করেবন ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে শুরু হবে স্কিল অনুশীলন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ-কালের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দল ৭ তারিখ পর্যন্ত মিরপুরে অনুশীলন করবে। এরপর ৮ জানুয়ারি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তাবিত সিডিউল ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি।

ক্যাম্পে যোগ দেওয়া ২৫ ক্রিকেটার: তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মো. মিঠুন, আবুল হাসান রাজু, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, কাজী নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী।

/আরআই/এমআর/