সিরিজ নিউজিল্যান্ডের

230657.3৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়েছে কিউইরা। এই জয়ের ফলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।
মঙ্গলবার মাউন্ট বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৭.১ ওভারে ২৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। হেনরি ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে ৩৩ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা। তবে এর মাঝে প্রতিরোধ গড়েন দিনেশ চান্ডিমাল ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি গড়েন দুজন। চান্দিমালকে (৫০) ফিরিয়ে এই জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট।

যদিও শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রাখেন ম্যাথুস। ফের ষষ্ঠ উইকেটে মিলিন্দা সিরিবর্ধনের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন। তখন সফরকারীদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২৩ রান। তবে দলীয় ২২৩ রানে সিরিবর্ধনেকে ফিরিয়ে সব আশা গুড়িয়ে দেন মিচেল স্যান্টনার।

এরপর একে একে বিদায় নেন চামারা কাপুগেদারা, ম্যাথুস ও দুশমন্থ চামিরা। ১১৬ বলে সর্বোচ্চ ৯৬ রান করে বিদায় নেন ম্যাথুস।

৪০ রানে সর্বোচ্চ ৫ উইকেট নেন হেনরি। ৩ উইকেট নেন বোল্ট।

এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৪ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ১০২ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। উল্লেখযোগ্য ৬১ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন ও রস টেলর।

শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা সর্বোচ্চ ৩ উইকেট নেন।

/এফআইআর/