দ্বিতীয় ওভারেই ফিরেছেন লিটন

টসের মতো ব্যাটিং ভাগ্যটাও বদলানো না দ্বিতীয় ওয়ানডেতে। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫ ওভারে ১১ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল (৯) ও সৌম্য সরকার (১)।

ক্রাইস্টচার্চে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুর ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বাড়তি বাউন্সের কারণেই বিপদে পড়েন লিটন। পুল করতে গিয়েছিলেন। কিন্তু স্কোয়ার লেগে তার শট তালুবন্দি করেন ইয়ং। লিটন বিদায় নেন শূন্য রানে। 

অবশ্য টস হারলেও তামিম কিন্তু আশাবাদ নিয়েই বলেছিলেন, ‘ব্যাটিংটা গর্বের জায়গা ছিল আমাদের। কিন্তু সর্বশেষ ম্যাচে সেই অবস্থায় আমরা ছিলাম না। উইকেট দেখতে ভালোই মনে হচ্ছে। আশা করছি, ভালো শুরু এনে দিতে পারবো। শুরুর সূচনাটা পরে কাজে লাগাতে চাই।’