বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া উচিত অস্ট্রেলিয়ার: পিসিবি চেয়ারম্যান

শাহরিয়ার খাননিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বর্জন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অসিদের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেছেন, ‘যদি কেউ নিশ্চিত কোনও টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তাহলে তাদের ক্ষতিপূরণ হিসেবে আয়োজক দেশটিকে অর্থ প্রদান করা উচিত।’
মূলত আয়োজক দেশটির নানা আয়োজন ও কঠোর পরিশ্রমকেই প্রাধান্য দিয়ে এ কথা বলেন শাহরিয়ার খান। তিনি বলেন, ‘এমন ইভেন্টে বাংলাদেশ অনেক কঠোর পরিশ্রম করেই প্রস্তুতি সম্পন্ন করেছে।’  
এসময় তিনি আইসিসিকে বিষয়টিতে মাথা ঘামানো উচিত বলে মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবারই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। একইকারণ দেখিয়ে গত অক্টোবরে নির্ধারিত সফরটিও বাতিল করে অস্ট্রেলিয়া। যদিও বিশ্বকাপ ফুটবলে বাছাই ম্যাচে কিছুদিন আগেই বাংলাদেশ সফর করে গেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।

/এফআইআর/