জিটিভি প্রথম ব্যাট করতে নেমে ৬ ওভারে তোলে ৫৯/৫ রান। সর্বাধিক ১৬ রান করেন শফিউল। এটিএন নিউজের রিফাত ১২ রানে ২ উইকেট দখল করেন। জবাবে ৩.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এটিএন নিউজ (৬৩/১) এক উইকেট হারিয়ে। খায়রুজ্জামান রানা ২৯ রানে নট আউট থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন । এ ছাড়া রোহিত ২১ রান করেন। এটিএন নিউজের এই অলরাউন্ডার টুর্নামেন্টের সেরা পারফরমার হিসেবে রউফুল হাসান ট্রফি লাভ করেন।
এর আগে সেমিফাইনালেও ম্যাচ সেরা পারফরমার ছিলেন রানা।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জহির সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরস্কার পান। সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন ঢাকা ট্রিবিউনের বাঁহাতি পেসার আতিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ সভাপতি মাহাবুব আনাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন এটিএন নিউজকে ২৫ হাজার ও রানার্স আপ জিটিভিকে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেন।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস এবং জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং আমিনুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।
পৃষ্ঠপোষক প্রাণ বেভারেজের পক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটাগরি ম্যানেজার হাসিব কামাল ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আশফাকুর রহমান।
আয়োজক বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনী ও প্রাণ ফ্রুটো বিএসজেএ টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আরিফুর রহমান বাবুও উপস্থিত ছিলেন।
এর আগে সেমিফাইনালে যমুনা টেলিভিশনকে ( ৬৮/৩) ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে এটিএন নিউজ ( ৬৯/১)। ম্যাচ সেরা হন রানা।
অন্য সেমিতে ঢাকা ট্রিবিউনকে ( ৮৮/৩) ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে জিটিভি
( ৯০/১) । ম্যাচ সেরা হন জিটিভির সাইফুল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রানা হাসান সেমিফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন।
/আরএম/এফআইআর/