বাজে শটে ফিরলেন লিটন

সিরিজ জয়ের আশায় দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু সূচনাটা ভালো হয়নি মোটেও। টপ অর্ডারের ব্যর্থতায় ৫২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান।  

মিরপুরে শুরুর ওভারটা দেখে স্বস্তি মিলেছিল। কয়েকটি বাউন্ডারি ও নো বলের সুবাদে ১৫ রান তুলে ফেলেছিলেন তামিম। উদানার চতুর্থ বলে পয়েন্টে ক্যাচও দিয়েছিলেন! ভাগ্য ভালো সেটি নিতে পারেননি লঙ্কান ফিল্ডার।

তবে পরের ওভারে প্রথম বলেই তাকে লিগ বিফোরের ফাঁদে ফেলে দেন চামিরা। আম্পায়ার শুরুতে আউট দেননি যদিও। কিন্তু শ্রীলঙ্কা রিভিউ নিলে তাতে বিদায় ঘণ্টা বাজে গত ম্যাচে ভালো শুরু এনে দেওয়া তামিমের (১৩)। চতুর্থ বলে সাকিবও লেগ বিফোরে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সাকিব ফিরেছেন শূন্য রানে।

এর পর প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। গত ম্যাচে শূন্যতে ফেরা লিটন এই ম্যাচে কিছুটা রান যোগানের চেষ্টা করেছেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি বাজে শটে আউট হওয়ায়। সান্দাকানের বলে এই ওপেনার হাসারাঙ্গাকে ক্যাচ দিয়ে ফিরেছেন ২৫ রানে। মুশফিকুর রহিম ব্যাট করছেন ১৫ রানে, ৯ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক।