ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। পিসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে জানান, বোর্ডের মাধ্যমে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইয়াসির।
গত ১৩ নভেম্বর আবু ধাবিতে পাকিস্তান-ইংল্যান্ডের ওয়ানডে চলার সময় ইয়াসিরের ডোপ টেস্ট করা হয়েছিল। সেই নমুনায় তার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। পরে গত ২৭ ডিসেম্বর ২৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। তবে ইয়াসিরের দাবি স্ত্রীর ওষুধ খাওয়ার কারণে মূলত ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট এসেছে।
২০১৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর মাত্র ১২ টেস্টেই নিয়েছেন ৭৬ উইকেট নিয়ে দারুণভাবে প্রশংসিত হন ইয়াসির।
/এমআর/