দ্রুত মাঠে ফিরতে চান রুবেল

মঙ্গলবার থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অথচ কোনও টুর্নামেন্টেই নেই পেসার রুবেল হোসেন। 

রুবেল হোসেনকাফ স্ট্রেইনে (মাংসপেশী) ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে রুবেল হোসেন। বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস আগেই জানিয়েছিলেন দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। 

কিছুটা হতাশ রুবেল। তবে বাগেরহাটের এই ক্রিকেটার খুব আশাবাদী দ্রুতই তিনি সুস্থ হয়ে ফিরতে পারবেন। তার আশা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি।মঙ্গলবার সকালে মিরপুরে বিসিবির চিকিৎসকের সঙ্গে বর্তমান অবস্থা নিয়ে কথা বলবেন বলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান।

এক প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘আগের চেয়ে আমার অবস্থা অনেক ভালো। তবে মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুঝতে পারবো। আমাকে যেভাবে বাকি দিনগুলো চলতে বলবে সেভাবেই আমি চলবো। যে কোনও মূল্যে সুস্থ হতে হবে।’

এদিক মোবাইল অপারেটর কোম্পানি রবির তত্ত্বাবধানে শুরু হচ্ছে পেসার হান্ট। রুবেল হোসেনও পেসার হান্ট থেকেই উঠে এসেছেন। এ বিষয়ে রুবেল বলেন, 'বিসিবির এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। দেশের আনাচে কানাচে যারা আছে তাদেরকে তুলে আনার সবচেয়ে ভালো কৌশল এটি।’

/আরআই/এমআর/