একাদশে সুযোগ পেলে দলে নিজের ভূমিকা কী হবে এমন প্রশ্নের উত্তরে শুভাগত বলেন, ‘যেহেতু আমি অলরাউন্ডার তাই আমি ব্যাটিং, বোলিং উভয় দিকেই প্রাধান্য দেবো। টিমের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে দরকার সেখানেই ব্যাটিং করবো।’
বিপিএলে এবারে উপরের দিকেই ব্যাটিং করেছেন শুভাগত। জিম্বাবুয়ে সিরিজে ভূমিকাটা কেমন হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উপরের দিকে ব্যাটিং করার ফলে চিন্তা-ভাবনা করার একটা সুযোগ থাকে। বড় স্কোর করার দিকেও অগ্রসর হওয়ার সুযোগ থাকে। তবে এখানে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিলে চেষ্টা করবো।’
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ এই জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজকে কিভাবে দেখছেন শুভাগত? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটা ভালো একটা সুযোগ। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতিও হয়ে যাবে। যা আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে। আর আমার নিজের জন্যও এটা ভালো একটা সুযোগ। এই সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ভালো করার মাধ্যমে দুটি টুর্নামেন্টেই জায়গা করে নিতে চেষ্টা করবো।’
/এফআইআর/