রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন রেগিস চাকাভা। অবশেষে তার ঝড় থামলো রান আউটে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে নুরুল হাসান সোহানের চমৎকার থ্রোতে শেষ হয় চাকাভার ইনিংস। তার বিদায়ের পর জিম্বাবুয়ের স্কোর ছিল ১০.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান।
হারারের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারালেও চাকাভার ব্যাটে এগিয়ে যাচ্ছিল দারুণভাবে। মেহেদী হাসানের এক ওভারেই তিনি নেন ১৮ রান। অবশেষে তাকে থামালেন সোহান। উইকেটের পেছন থেকে থ্রো করে অন্যপ্রান্তের স্টাম্পে সরাসরি আঘাত করেন বল। চাকাভা পৌঁছাতে না পারলে শেষ হয় তার ৪৩ রানের ইনিংস।
জিম্বাবুইয়েন উইকেটকিপার ২২ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ২ ছক্কায়। তার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট।
এর্ আগে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়েকে আটকে রাখা যায়নি। রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। এই ব্যাটসম্যানকে না হলেও সাকিব আল হাসান স্বস্তি ফেরান ওয়েসলি মাধেভেরেকে আউট করে।
হারারের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজ। এই পেসারের বলে চমৎকার ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। তাদের মিলিত চেষ্টায় মাত্র ৭ রান করে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি।
তার বিদায়ের পর দাঁড়িয়ে যায় চাকাভা-মাধেভেরে জুটি। তবে সাকিবের সামনে ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। বাঁহাতি স্পিনার রিটার্ন ক্যাচে ফেরান মাধেভেরেকে। প্যাভিলিয়নের ফেরার আগে এই ওপেনার ২৩ বলে করেন ২৩ রান।