বিশ্বকাপ খেলতে আসার আগে গ্রেফতার ভারত অনূর্ধ্ব -১৯ অধিনায়ক

আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এ বিশ্ব আসরে অন্যান্য দলের মতো ভারতও অংশ নিচ্ছে। কিন্তু বাংলাদেশে আসার আগে গ্রেফতার হলেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ইশান কিশান। বেপরোয়া গাড়ি চালানোর জন্য পাটনা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, কিশান দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশাকে ধাক্কা দেন। এতে অটো রিকশার কিছু মানুষ আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশে ধরিয়ে দেয়। তিনি যে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তা কেউ চিনতে পারেনি।

পুলিশ জানায়, ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, তার বাবার গাড়ি ড্রাইভিং করছিলেন। কিশান ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হন ২০১৫ সালের ডিসেম্বরে।

/এমআর/