সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তুলে মুহূর্তটি নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন। পারবেন সেলফি তুলতেও। এজন্য ৫ ফিট উচ্চতার একটি টেবিলে ট্রফিটি রাখা হবে।
এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা।
১২টি দেশ ঘুরে দিল্লিতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফেব্রুয়ারি। বাংলাদেশে ট্রফির প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছাবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।
/আরআই/এফআইআর/