তবুও 'আক্ষেপ' মাশরাফির

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ বল বাকি থাকতে জয় পেয়েছে টাইগাররা। তারপরও হতাশ মাশরাফি জানালেন আপ টু দ্যা মার্ক না থাকার গল্প। 

মাশরাফি বাংলাদেশের বোলারদের খুব সাবলীল ভাবেই খেলেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে সংগ্রহ করেছে ১৬৩ রান। বোলাররা নিতে পেরেছেন কেবল ৬টি উইকেট। সবমিলিয়ে তাই কিছুটা আশাহত টাইগার অধিনায়ক মাশরাফি। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এটা ঠিক আমরা আপ টু দ্যা মার্ক ছিলাম না। ব্যাটিংয়ের প্রথমে রান আউট হয়েছি। যদি মাঝখানে মুশফিক এবং সাব্বির আউট না হলে আমরা ১৭-১৮ ওভারেই জিতে জেতাম। তারপরও শেষের দিকে আমরা আতঙ্কিত হইনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে দেখা গেছে আমরা আতঙ্কিত হয়ে আউট হয়ে যেতাম। এছাড়া বোলিংয়ে শুরুর দিকে আরও ভালো করতে হবে। উইকেটও অনেক ভালো ছিল। এই ধরণের উইকেটে খেলা আমাদের বোলারদের জন্য ভালো। আশা করি এখান থেকে ওভারকাম করবো। যেহেতু আজ বড় রান তাড়া করে জিতলাম, এই আত্মবিশ্বাস পরের ম্যাচে থাকবে।’

এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করলেও খুব বেশি সাফল্য খুঁজে পাচ্ছেন না মাশরাফি। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘শুভাগতকে নেওয়া হয়েছে বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু আজকে তাকে বোলার হিসেবে ব্যবহার করিনি। তবে বোলিং করানো উচিত ছিল। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল রিয়াদ ও সাব্বির ভালো হবে। এছাড়া সাকিবকে ছয়ে নামানো হয়েছে, মুশফিককে পাচেঁ। সাফল্যের দিক থেকে বললে শুভাগততে যথাযথভাবে ব্যবহার করতে পারিনি। সাকিব এবং সাব্বিরের ক্ষেত্রে সফল হয়েছি বলা চলে।’

তিনি আরও যোগ করেন, ‘সাকিবকে পরে নামানোর বিষয়টি খুব বড় সিদ্ধান্ত ছিল। একজন অভিজ্ঞ ব্যাটসম্যান শেষ দিকে রাখা, ঠান্ডা মাথায় রান তাড়া করা, আজকে পরিস্থিতি সেরকমই ছিল। সাকিব সেটা করতে পেরেছে। ’

/এমআর/