পাঁচ বছর পর অস্ট্রেলিয়া দলে টেইট

প্রায় পাঁচ বছর পর অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ফাস্ট বোলার শন টেইট। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে ডানহাতি এ পেসারকে। তিনি টেইট সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপে অসিদের হয়ে খেলেছিলেন।শন টেইট
সম্প্রতি ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে আট ম্যাচে ১০ উইকেট নিয়েছেন শন টেইট। ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পেলেন তিনি। এদিকে টি-২০ সিরিজে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে ফাস্ট বোলার অ্যান্ড্রু টাইকে। পার্থ স্কোচার্সের হয়ে আট ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। এছাড়া টি-২০ সিরিজের দলে আছেন অলরাউন্ডার শেন ওয়াটসনও।

এদিকে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচেরও দল ঘোষণা করা হয়েছে। এ দলে আবারও ঢুকেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। পিতৃত্বকালীন ছুটিতে থাকা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি।

/এমআর/