মুশফিক-মুস্তাফিজের অনুপস্থিতি কাজে লাগাতে চান হোয়াটমোর

বাংলাদেশ দলে মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি বাংলাদেশ কিছুটা দুর্বল থাকবে। আর জিম্বাবুয়ে এ সুযোগকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন দলটির কোচ ডেভ হোয়াটমোর। ডেভ

সোমবার দুপুরে খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, মুশফিক-মুস্তাফিজ না থাকায় বাংলাদেশ কিছুটা দুর্বল থাকবে। আমরা সেভাবেই দলকে সাজাচ্ছি। আগামী দু ম্যাচে ভাল করে খেলায় ফিরতে চাই। 

হোয়াটমোর বলেন, আমার ছেলেরা ভাল খেলে। কিন্তু সঠিক জুটি গড়তে পারছে না। কম্বিনেশন না হলে দলকে লক্ষ্যে নেওয়া কষ্টকর। আমরা নতুনভাবে ছক কষছি। যাতে আগামী দু ম্যাচে প্রধান্য বিস্তার করতে পারি। 

তিনি বলেন, বাংলাদেশ এখন শক্তিশালী দল। দু ম্যাচ জিতে ওরা আরও আত্মবিশ্বাসী। আমার ছেলেরা হারের ফলে বিধ্বস্ত হলেও ঘুরে দাঁড়াতে সচেষ্ট। বাংলাদেশ দলে নতুন মুখ আসছে। এ সুযোগকেই আমরা কাজে লাগাতে চাই। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। পরিকল্পনামত খেলা হলে আমরা ম্যাচে ফিরতে সক্ষম হব। 

/এমআর/