যুব দলের ক্রিকেটার শাওন আহত

সালেহ আহমেদ শাওনঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি চলার সময় অপ্রত্যাশিত দুর্ঘটনায় আহত হয়েছেন তরুণ ক্রিকেটার সালেহ আহমেদ শাওন। মঙ্গলবার চট্টগ্রামে নেটে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
যুব দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, ‘মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’
আগামী ২৭ জানুয়ারি বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। 
/আরআই/এআর/টিএন/