সুস্থ আছেন শাওন

সালেহ আহমেদ শাওনঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চট্টগ্রামে প্রস্তুতিতে ছিলেন বাংলাদেশ যুবদলের ক্রিকেটার সালেহ আহমেদ শাওন। আর এর আগেই মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছেন যুবদলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
তিনি বলেছেন, ‘আঘাত তেমন গুরুতর নয়। সুস্থ আছেন শাওন। তাকে আজ সন্ধ্যার মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
মঙ্গলবার চট্টগ্রামে নেটে অনুশীলনের সময় মাথায় আঘাত পান শাওন । এরপরেই তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাওন। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

সিরিজ শেষ হলেও চট্টগ্রামে ক্যাম্প করছে যুবদল। কারণ আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

/আরআই/এফআইআর/