বাংলাদেশের লক্ষ্য ১৮৮

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের ১৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা।জিম্বাবুয়ে
ম্যাচের শুরুতে গুড়ি গুড়ি বৃষ্টি বাগড়া দিলেও। ঠিক সময়ই গড়িয়েছিল খেলা। কিন্তু ৭ ওভার পর ফের বাগড়া দেয় বৃষ্টি। ততক্ষণে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান। এর মাঝে আলোর স্বল্পতা থাকায় ফ্লাড লাইটের আলোতে খেলা পরিচালনা করা হয়। 

বুধবার টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল সফরকারীরা। ৪ ওভারেই আসে ৪৫ রান। মাসাকাদজা ১৪ বলে ২০ রানে খানিকটা ঝড় তুললেও তাকে ফেরান অভিষিক্ত পেসার মোহাম্মদ শহীদ। 

এরপর ৮.২ ওভারে সাকিব আল হাসানের প্রথম শিকার হয়ে আউট হন মুতুম্বামি (২০)। ১০.৫ ওভারে উড়িয়ে মারতে গিয়ে সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা। তিনি ৩৩ বলে ৪৪ রান করেন। তার আউটে ১০.৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৮৯ রান।
এরপরই শুরু হয় ম্যালকম ওয়ালারের ঝড়। শেন উইলিয়ামসকে নিয়ে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। সাকিবের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ৪৯ রান করেন ওয়ালার। এছাড়া ২৬ বলে ৩২ রান করেন শেন উইলিয়ামস।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ১৮৮ রান। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। অভিষেকটা ভালো হয়নি আবু হায়দার রনির। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট।

আগের ম্যাচ থেকে বাংলাদেশ দলে ৫টি পরিবর্তন হয়েছে। এই ম্যাচে ৪ জনের অভিষেক হয়েছে বাংলাদেশ দলে। মুশফিকের পরিবর্তে মোসাদ্দেক হোসেন, শুভাগত হোমের পরিবর্তে মুক্তার আলী, আল আমিনের পরিবর্তে মোহাম্মদ শহীদ এবং মুস্তাফিজের পরিবর্তে আবু হায়দার রনির অভিষেক হয়েছে। অন্যদিকে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে বিশ্রাম দেওয়ায় সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস।
/আরআই/এফআইআর/