বিজয় দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবিস্মরণীয় দুই নাম শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল বীর বিক্রম ও শহীদ মুশতাক আহমেদ। তাদের নামে দুটি দল গঠন করে বিজয় দিবসে নিয়মিত হয়ে আসা প্রীতি ম্যাচ করোনাভাইরাসের কারণে এক বছর হয়নি। তবে এবার দুই বীর শহীদের স্মরণে ফের আয়োজিত হচ্ছে প্রীতি ক্রিকেট ম্যাচটি।

মহান বিজয় দিবসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়। আজ (সোমবার) দুই দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুক্তিযুদ্ধের শুরুতে ২৫ মার্চ কালরাতে নির্মমভাবে নিহত হন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশতাক। আক্রমণাত্মক ওপেনার ও ক্র্যাক প্লাটুনের নির্ভীক সদস্য জুয়েল মুক্তিযুদ্ধের মাঝামাঝি ধরা পড়েন পাক বাহিনীর হাতে। ঢাকায় বেশ কয়েকটি গেরিলা অপারেশনে অংশ নেওয়া জুয়েলের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের স্মরণে বিজয় দিবসে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট ম্যাচ।

শহীদ জুয়েল একাদশ: মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, সাজ্জাদুল আলম শিপন, আব্দুল হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার, নাসির আহমেদ নাসু, এনামুল হক মনি, সাইফউদ্দিন আহমেদ বাবু, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলী খান, মঞ্জুরুল ইসলাম, ওয়াহিদুল গনি।

শহীদ মুশতাক একাদশ: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এহসানুল হক সিজান, হাসিবুল হোসেন শান্ত, আতহার আলী খান, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলী, সানোয়ার হোসেন, আজহার হোসেন শান্ত, ফাহিম মুনতাসির সুমিত।