আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। শুরুর তারিখ ঠিক থাকলেও আগের সূচিতে কিছু পরিবর্তন এনেছে এয়িশান ক্রিকেট কাউন্সিল। তাতে রাকিবুল-নাবিলদের গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটিতে পরিবর্তন এসেছে।
আগের সূচি অনুযায়ী গ্রুপ ‘বি’ তেই অবস্থান করছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সবমিলিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সহজই বলা চলে। ৩০ ডিসেম্বর দুই সেমিফাইনাল শেষে ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল।
পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিল- ২৩, ২৫ ও ২৮ ডিসেম্বর। নতুন সূচিতে এগুলো অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৮ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রাকিবুল হাসানের দল।
বাংলাদেশের সবকটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায়।
যুব এশিয়া কাপ ও জানুয়ারিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে অংশ নিতে আজ সোমবার দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন করে মাঠে নামার সুযোগ পাবে বাংলাদেশ দল।
যুব এশিয়া কাপের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ ডিসেম্বর- ভারত ও সংযুক্ত আরব আমিরাত
২৩ ডিসেম্বর- শ্রীলঙ্কা ও কুয়েত
২৩ ডিসেম্বর- আফগানিস্তান ও পাকিস্তান
২৪ ডিসেম্বর- বাংলাদেশ ও নেপাল
২৪ ডিসেম্বর- ভারত ও পাকিস্তান
২৫ ডিসেম্বর- বাংলাদেশ ও কুয়েত
২৫ ডিসেম্বর- আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত
২৬ ডিসেম্বর- শ্রীলঙ্কা ও নেপাল
২৭ ডিসেম্বর- ভারত ও আফগানিস্তান
২৭ ডিসেম্বর- পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত
২৮ ডিসেম্বর- বাংলাদেশ ও শ্রীলঙ্কা
২৮ ডিসেম্বর- নেপাল ও কুয়েত
৩০ ডিসেম্বর- ১ম সেমিফাইনাল, আইসিসি একাডেমি ওভাল-১
৩০ ডিসেম্বর- ২য় সেমিফাইনাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
৩১ ডিসেম্বর- ফাইনাল