বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে সৌম্য সরকারের অপরাজিত সেঞ্চুরি ও সালমান-শুভাগতর হাফসেঞ্চুরিতে মধ্যাঞ্চল বড় সংগ্রহের পথে রয়েছে। দিন শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৯৩ রান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় মধ্যাঞ্চল। দলীয় ২৩ রানে দুই ওপেনার মোহাম্মদ মিঠুন (১২) ও মিজানুর রহমান (৭) রানে বিদায় নেন। এরপর তৃতীয় উইকেটে সালমান ও সৌম্য মিলে ১৪৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। সালমান ৭০ রানে আউট হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। সালমান ১৫২ বলে ৭ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন। সালমানের বিদায়ের পর তাইবুরও (২) বেশিক্ষণ ঠিকতে পারেননি। এরপর শুভাগতকে সঙ্গে নিয়ে অবিচ্ছন্ন ১১৬ রানের জুটিতে দিন পার করেছেন করেন সৌম্য।
শুভাগত ৮৮ বলে ৬২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেট পঞ্চম সেঞ্চুরি তুলে সৌম্য ক্রিজে আছেন ১২৭ রানে। নিজের ইনিংসটি ২৪৭ বলে ১০ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
দক্ষিণাঞ্চলের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।