ওয়ানডের বোলিং র‌্যাংকিংয়ে সাকিবের উন্নতি

আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
তবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে কোনও হেরফের হয়নি। সেখানে শীর্ষেই আছেন সাকিব। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হাফিজ। 
ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অনেক এগিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। ৮ ধাপ এগিয়ে ঢুকে গেছেন সেরা পাঁচে। তবে যথারীতি শীর্ষে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

ওয়ানডের শীর্ষ ১০ বোলার :

১. ট্রেন্ট বোল্ট

২. সাকিব আল হাসান

৩. মিচেল স্টার্ক

৪. ইমরান তাহির

৫. ডেল স্টেইন

৬. মরনে মরকেল

৭. ম্যাট হ্যানরি

৮. সাঈদ আজমল

৯. জেমস অ্যান্ডারসন

১০. মোহাম্মদ ইরফান

সেরা ৫ অলরাউন্ডার

১. সাকিব আল হাসান

২. মোহাম্মদ হাফিজ

৩. তিলকারত্নে দিলশান

৪. গ্লেন ম্যাক্সওয়েল

৫. অ্যাঞ্জেলো ম্যাথুস

/এফআইআর/