বলের আঘাতে ভেঙে গেল চোখের কোটর

ফের ক্রিকেট মাঠে দুর্ঘটনা। নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের ওয়ানডে ম্যাচের ঘটনা এটি। পাকিস্তানের আনোয়ার আলীর বল হেলমেটে ফাঁক গলে গিয়ে আঘাত হানে মিচেল ম্যাকক্লেনাঘানের চোখে। ভিতরেই আটকে যায় বল। রক্তে ভেসে যাচ্ছিল চোখ। সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে জানা যায় চোখের কোটরের হাড় ভেঙে গেছে মিচেলের। বলের আঘাতে লুটিয়ে পড়েন মিচেল ম্যাকক্লেনাঘান

মিচেলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক নিশ্চিত করেছেন মিচেলের চোখে অস্ত্রোপচার করতে হবে। যখন তিনি আহত হন তখন ৩১ রানে ব্যাট করছিলেন। নবম উইকেটে ম্যাট হেনরির সঙ্গে পার্টনারশিপে ৩৩ বলে ৭৩ রান করেন। শেষ পর্যন্ত ৭০ রানে ম্যাচও জিতে নেয় নিউজিল্যান্ড।

হাসপাতাল থেকে পরে নিজেই টুইট করে মিচেল বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সব ঠিক আছে শুধু কয়েকটি হাড় ভেঙেছে। দারুণ জয় দলের।’ এ দুর্ঘটনার পর হেলমেটের সক্ষমতা আবারও প্রশ্ন উঠেছে ক্রিকেটবিশ্বে। মিচেল ২

/এমআর/