১১তম যুব বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান লরেন্স। ডানহাতি এ ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেওয়ার কিছুক্ষণ পরই বার্নহাম তিন অঙ্কের ঘর স্পর্শ করেন। তাদের ব্যাটিং দৃঢ়তায় ৩৭১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।
তাদের দুইজনের ৩০৩ রানের জুটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যেকোনও উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
আগের রেকর্ডটিও হয়েছিল বাংলাদেশে। ২০০৪ যুব বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। ‘সি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ও ব্রাড উইলসন স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ২৭৩ রান করেছিলেন। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ওয়াটলিং ১৫৪ ও উইলসন অপরাজিত ১৪৪ রান করেন।
/আরআই/এফআইআর/