২০১৫ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার।
অনুষ্ঠানে ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল নির্বাচিত হন। সতীর্থ, সাংবাদিক ও আম্পায়ারদের ভোটে এই অসি অলরাউন্ডার দেশটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পদক জয় করেন।গত বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর এবার তিনি ওয়ানডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পদক জিতেছেন ডেভিড ওয়ার্নার।
প্রথমবারের মতো চালু হওয়া বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন এবারের অ্যাশেজে দারুণ পারফর্ম করা এলিস পেরি। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার নির্বাচিত হন জাতীয় দলের ইনফর্ম ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। সর্বাধিক ৩২.৪১ শতাংশ ভোট পেয়ে তিনি সেরা নির্বাচিত হন।
অন্যদিকে ‘ব্রাডম্যান ইয়ং ক্রিকেটার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জয় করেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ২৩ বছর ব্যাটসম্যান অ্যালেক্স রস। ৩১.৮৬ শতাংশ ভোট পেয়ে তিনি সেরা নির্বাচিত হন।
/এমআর/