টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আগের ম্যাচেও টস জিতেছিল বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মুশফিকুর রহিম। হাতের চোটে ছিটকে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার ফিরেছেন আজ। তিনি ফেরায় বাদ পড়েছেন ইয়াসির আলী। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটিই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), উসমান গণি, দারউইশ রসুলি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, শরাফউদ্দিন।