বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

nonameবৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। বৃহস্পতিবার টানা বৃষ্টির কারণে মাঠে কোনও বল না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এদিন মধ্যদুপুরের পরে বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি আর শুরু করা যায়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার বিলি বাউডেন ও ব্রুস অক্সেনফোর্ড। আগামী রবিবার সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সিরিজে প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই বৃষ্টির ফলে সিরিজ ড্র করার সুযোগ পাচ্ছে পাকিস্তান।
/এফআইআর/