চট্টগ্রাম এম এ আজিজ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফিজি। শুরুটা ভালো করলেও জিম্বাবুয়ের বোলিং তোপে টিকতেই পারেনি তাদের ব্যাটসম্যানরা। অফ স্পিনার ওয়েসলে মাধিভিরের ৫ উইকেট শিকারে ৮১ রানে গুটিয়ে যায় তারা। লেগ স্পিনার ব্লেসিং মাভুতা নেন ৩ উইকেট। ফিজির পক্ষে ১৯ রান নেন টিকুইসোভা। এছাড়া দুনহাম ১৫ ও ভাইতাচিনি ১৪ রান করেন।
জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ২৯ রানে অপরাজিত থাকেন ওপেনার ব্রেন্ডান স্লাই। ম্যাচসেরা হন মাধিভিরে।
/এফআইআর/