চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ৫৯ রান করেন ক্যালাম টেইলর। এছাড়া ওপেনার ড্যান লরেন্স ৫৫, বার্টলেট ৪৮ ও বার্নহ্যাম ৪৪ রান করেন।
ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট গিড্রোন পোপ।
জবাবে খেলতে নেমে শুরুর ওভারেই ২ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব -১৯ দল। এরপর কিছুক্ষণ প্রতিরোধ দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ যুবারা। ৪৩.৪ ওভারে ২২১ রানেই অল আউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৬৫ রান করেন কিমো পল। ৬০ রান করেন গিড্রোন পোপ।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব মাহমুদ। ২টি নেন লরেন্স ও কুর্যান।
ম্যাচ সেরা হন ইংল্যান্ডের ড্যান লরেন্স।
এ জয়ের ফলে দুই ম্যাচে দুই জয়ে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ইংলিশরা।
/এফআইআর/