সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফিঞ্চ। ওই ম্যাচে ২৭ রানে জয় পায় সফরকারী ভারত।
নেতৃত্ব প্রসঙ্গে ওয়াটসন বলেন, ‘রবিবার দলকে নেতৃত্ব দিতে পারবো। যেটা সত্যিই সম্মানের। যদিও পরিস্থিতিটা আমাদের জন্য অনুকূল নয়।’
উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন। এরপরেই সুযোগ বুঝে এমন সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
/এফআইআর/