৩২ বছর বয়সী মাসাকাদজা বর্তমানে জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। যিনি টেস্ট খেলেছেন ২৯টি ও ওয়ানডে ১৬৫টি। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন মাসাকাদজা।
বেশ কিছুদিন আগে পড়তি ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন মাসাকাদজা। কিন্তু আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ডাক পান অভিজ্ঞ এই ক্রিকেটার।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২-এ ড্র করে সফরকারী জিম্বাবুয়ে।
/এফআইআর/