ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাটে-বলে দুই বিভাগেই নিজেদের আধিপত্য দেখিয়েছে নেপাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। নেপালি বোলার সন্দিপ লামিচানের বোলিং তোপে ৫০ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তুলতে পারে আইরিশরা। সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন হ্যারি টেকটর।
নেপালের পক্ষে সন্দিপ একাই নেন ৫ উইকেট। শুধু তাই নয় এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটিও করেছেন সন্দিপ। নিজের চতুর্থ ওভারের শেষ তিন বলে আইরিশ তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে এই কীর্তি গড়েন তিনি।
জবাবে খেলতে নেমে ২৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় নেপাল। ব্যাট হাতে ৬১ রানে অপরাজিত ছিলেন যোগেন্দ্র সিং। ৩১ রানে অপরাজিত থাকেন আরিফ শেখ।
এ জয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে নেপাল।
/এফআইআর/