রবিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৩ বলে ২৯০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। আর জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসের ৩৬ ওভারে বৃষ্টি নামলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে স্বাগতিকদের স্কোর ২১০/৫।
ফের খেলা শুরু হলে নিউজিল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৬৩ রান। আর সেই লক্ষ্যে খেলতে নেমে দুই বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন কেন উইলিয়ামসন আর ৮২ রান করেন মার্টিন গাপটিল।
পাকিস্তানের আজহার আলী ও মোহাম্মদ আমির দুটি করে উইকেট নেন।
এর আগে বাবর আজমের দুর্দান্ত এক ইনিংসে ২৯০ রান করে পাকিস্তান। তার ৭৭ বলের ঝড়ো ইনিংসটিতে ছিল ১০টি করে চার ও একটি ছয়। এছাড়া হাফিজও ঝড়ো ৭৬ রান করেন। ৬০ বলের ইংনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছয়।
কিউইদের পক্ষে ৪৯ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন অ্যাডাম মিলনে। এছাড়া ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন।
/এফআইআর/