মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দুই উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছেন মিরাজ। ৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ৭৪। মঙ্গলবারের ম্যাচে ৭.৫ ওভারে ৪টি মেইডেন দিয়ে ১২ রান খরচায় ২ উইকেট নেন তিনি।
৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে এরপরেই আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। এতোদিন অবশ্য শীর্ষে ছিলেন ওয়াসিম। তাকে পেছনে ফেলে শীর্ষে চলে এলেন বাংলাদেশের এই ক্রিকেটার।
/এফআইআর/