পিএসএলে তামিম-মুশফিক-সাকিবদের খেলার সূচি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসর বসছে আরব আমিরাতে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলাগুলো চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।সাকিব-তামিম-মুশফিক
পিএসএলে এবার অংশ নিচ্ছে পাঁচটি দল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যডিয়েটরস। এই আসরে খেলবেন চার টাইগার ক্রিকেটার। যদিও ইনজুরিজনিত কারণে পিএসএলে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। বাকি তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশ্যে বিমানে চেপেছেন।

পিএসএলে একই দলে খেলবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার সাকিব। প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরির সাকিব ও সিলভার ক্যাটাগরির মুশফিককে কিনেছিল করাচি কিংস।

অন্যদিকে গোল্ড ক্যাটাগরি থেকে তামিমকে কিনেছিল পেশোয়ার জালমি। শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, ড্যারেন স্যামিরা হচ্ছেন তামিমের সতীর্থ।

পিএসএলের সূচী :

তারিখ

সময় (বাংলাদেশ স্থানীয় সময়)

দল (বোল্ড করা ম্যাচগুলোতে মাঠে নামবেন বাংলাদেশি ক্রিকেটাররা)

৪ ফেব্রুয়ারি 

রাত ১০টা

ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যডিয়েটরস

৫ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

করাচি কিংস ও লাহোর কালান্দার্স

রাত ১০টা

পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড

৬ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

কোয়েটা গ্ল্যডিয়েটরস ও করাচি কিংস

রাত ১০টা

লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি

৭ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস

রাত ১০টা

কোয়েটা গ্ল্যডিয়েটরস ও পেশোয়ার জালমি

৮ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

-

রাত ১০টা

লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যডিয়েটরস

১০ ফেব্রুয়ারি 

বিকেল ৫টা

-

রাত ১০টা

ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স

১১ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

করাচি কিংস ও পেশোয়ার জালমি

রাত ১০টা

কোয়েটা গ্ল্যডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেড

১২ফেব্রুয়ারি

বিকেল ৫টা

করাচি কিংস ও লাহোর কালান্দার্স

রাত ১০টা

পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড

১৩ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

করাচি কিংস ও কোয়েটা গ্ল্যডিয়েটরস

রাত ১০টা

লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি

১৪ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস

রাত ১০টা

কোয়েটা গ্ল্যডিয়েটরস ও পেশোয়ার জালমি

১৬ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

-

রাত ১০টা

লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যডিয়েটরস

১৭ ফেব্রুয়ারি

বিকেল ৫টা

করাচি কিংস ও পেশোয়ার জালমি

রাত ১০টা

ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স



/আরআই/