বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। মাঙ্গাউং ওভালে ওয়ানডেতে কোনও দলের সর্বোচ্চ ইনিংস এটি। এছাড়া আর সীমিত ওভারের কোনও ম্যাচে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
জবাবে খেলতে নেমে ৩৩.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৫০ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। প্রোটিয়াদের ওপেনার ডি কক সর্বোচ্চ ১৩৮ রানে অপরাজিত থাকলেও জয়ের জন্য সেটি কাজে দেয়নি।ডি কক ৯৬ বলে ১২টি চার ও ৬ ছয়ে এই রান করেন। ইংলিশদের পক্ষে একাই ৩ উইকেট নেন মঈন আলী।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। জেসন রয় আর অ্যালেক্স হেলসের উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে আসে ৬৮ রান। ৪৮ রান করে জেসন রয় ফিরে গেলে রান তোলার গতি কিছুটা কমে সফরকারীদের। এরপর মাঝে কিছু জুটি হলেও ব্যাট হাতে মূল ভূমিকা রাখেন জস বাটলার। রানের গতি বাড়াতে থাকেন তিনি। ৭৬ বলে ১০৫ রান করে আউট হন এই ব্যাটসম্যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৯৯ রান করে ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৭৪ রানে ৩ উইকেট নেন ক্রিস মরিস। দুটি করে উইকেট নেন মার্চেন্ট ডি ল্যাঙ্গে ও ইমরান তাহির। ম্যাচ সেরা হন প্রোটিয়াদের ব্যাটসম্যান ডি কক।
/এফআইআর/