সাকিবের পর তামিমের অর্ধশতক

পিএসএলের প্রথম ম্যাচে ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। এর আগে বল হাতেও সফল তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে আজহার আলির উইকেটও নিয়েছেন সাকিব।তামিম
সাকিবের পর নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের হার্ড-হিটার ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে পেশোয়ার জালমির হয়ে খেলছেন তামিম। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় তামিমের পেশোয়ার জালমি।

এদিন ৫১ বলে ৫১ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। ঝলমলে এই ইনিংসে ৩ চার ১টি ছক্কার মার ছিল তার। দলীয় ১২৫ রানে আন্দ্রে রাসেলের বলে শেন ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তামিম ইকবাল। 

আর তামিমের এই অর্ধশতকের সৌজন্যেই ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করতে পারে তামিমের পেশোয়ার জালমি। জয়ের জন্য ইসলামাবাদের প্রয়োজন ১৪৬ রান।

/এমআর/