টস হেরেছে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

টানা তিন টি-টোয়েন্টিতে টস হারলো বাংলাদেশ। হারারেতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটাতে টস জিতে ব্যাটিং নিয়েছে জিম্বাবুয়ে। ফলে এই ম্যাচেও রান তাড়া করতে হবে সফরকারীদের। 

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছিটকে গেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। তার পরিবর্তে নেতৃত্ব ভার দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। 

তার ওপর এই ম্যাচে পরিবর্তনও এসেছে তিনটি। মুনিম শাহরিয়ারের জায়গায় অভিষেক হচ্ছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সোহান-শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ ও মামুদউল্লাহ রিয়াদ। 

জিম্বাবুয়েও পরিবর্তন এনেছে ৩টি। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা চিভাঙ্গার জায়গায় একাদশে স্থান হয়েছে জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্সের। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটকিপার), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, জন মাসারা, ভিক্টর নিয়াউচি, ব্র্যাড ইভান্স।