চতুর্থ কোয়ার্টারে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে আগামীকাল সোমবার। এদিন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে  চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ যারা জিতবে তারাই আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।
এদিন সকাল ৯টায় চতুর্থ সেমিফাইনালটি শুরু হবে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলছে ক্যারিবিয়ানরা।
ইতোমধ্যে ৩টি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। এরা সবাই অল-এশিয়ান। এখন সোমবার যদি পাকিস্তান ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালে উঠতে পারে; সেক্ষেত্রে টুর্নামেন্টের বাকি অংশটি পরিণত হবে ছোটদের এশিয়া কাপে! এখন দেখার বিষয় পাকিস্তান সেই পথে হাঁটতে পারে কিনা!

/আরআই/এফআইআর/