এশিয়া কাপের বাছাই পর্ব উতরে এবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। সংযুক্ত আরব আমিরাতকে পাত্তা না দিয়ে ৮ উইকেটের জয়ে তারা নিশ্চিত করেছে মূল পর্বে গ্রুপ ‘এ’ র টিকিট। তাতে পূর্ণ হয়েছে টুর্নামেন্টের ষষ্ঠতম দল।
অথচ হংকংয়ের স্থানীয়দের মাঝে ক্রিকেট নিয়ে আগ্রহ নেই বললেই চলে। মূলত এশিয়ার অভিবাসীদের নিয়েই গড়া তাদের দল। বেশিরভাগ আবার পাকিস্তানি বংশোদ্ভুত মুসলিম।
সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ১৪৮ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। তাও আবার ৬ বল হাতে রেখে। শুরুতে বল হাতে ঘূর্ণিজাদু দেখান ৩৭ বছর বয়সী এহসান খান। ২৪ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরাও হন তিনি।
রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং করেছেন ৩১ বছর বয়সী ইয়াসিম মুর্তাজা। ৭টি চার ও এক ছক্কায় ৪৩ বলে ৫৮ রান করেন তিনি। তাছাড়া ২৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন বাবর হায়াত। অধিনায়ক নিজাকাত খানের ব্যাট থেকেও আসে ৩৯ রানের ইনিংস।
বাছাইয়ের সবগুলো ম্যাচ জিতে হংকং গ্রুপ ‘এ’ তে ভারত-পাকিস্তানের সঙ্গী হয়েছে। আর ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। খেলা হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ গ্রুপের প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। ওই হিসেবে প্রতিটি দল পাবে দুটি করে ম্যাচ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এর পর খেলবে সুপার ফোর। সেখানে রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই পর্বের শীর্ষ দুই দল তার পর খেলবে ফাইনাল। টুর্নামেন্ট শুরু ২৭ আগস্ট।
র্যাঙ্কিংয়ের ২৩তম স্থানে থাকা হংকয়ের এটি চতুর্থবার এশিয়া কাপে অংশগ্রহণ। ২০০৪, ২০০৮ এবং ২০১৮ সালেও তারা মহাদেশীয় টুর্নামেন্টে খেলেছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবারই প্রথম।
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:
*সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টায়।
তারিখ | প্রতিপক্ষ | গ্রুপ | ভেন্যু | সময় |
২৭ আগস্ট | শ্রীলঙ্কা-আফগানিস্তান | গ্রুপ-বি | দুবাই | রাত ৮টা |
২৮ আগস্ট | ভারত-পাকিস্তান | গ্রুপ-এ | দুবাই | রাত ৮টা |
৩০ আগস্ট | বাংলাদেশ-আফগানিস্তান | গ্রুপ-বি | শারজাহ | রাত ৮টা |
৩১ আগস্ট | ভারত-হংকং | গ্রুপ-এ | দুবাই | রাত ৮টা |
১ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা-বাংলাদেশ | গ্রুপ-বি | দুবাই | রাত ৮টা |
২ সেপ্টেম্বর | পাকিস্তান-হংকং | গ্রুপ-এ | শারজাহ | রাত ৮টা |
সুপার ফোরের সূচি |
|
|
|
|
৩ সেপ্টেম্বর | বি (১) - বি (২) | সুপার ফোর | শারজাহ | রাত ৮টা |
৪ সেপ্টেম্বর | এ (১)- এ (২) | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
৬ সেপ্টেম্বর | এ (১)- বি (১) | সুপার ফোর | দুবাই | রাত ৮টা‘ |
৭ সেপ্ট্বের | এ (২) - বি (২) | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
৮ সেপ্টেম্বর | এ (১)- বি (২) | সুপার ফোর | দুবাই | রাত ৮টা‘ |
৯ সেপ্টেম্বর | বি (১)- এ (২) | সুপার ফোর | দুবাই | রাত ৮টা |
১১ সেপ্টেম্বর |
| ফাইনাল | দুবাই | রাত ৮টা |